একটা সময় দলগুলোর মধ্যে আধিপত্য খাটানোর জন্য পেশিশক্তি দরকার হতো উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, দিন পরিবর্তন হয়েছে। বর্তমানে পেশিশক্তির চেয়ে দলে পরিচ্ছন্ন রাজনীতিবিদ বেশি দরকার। আর আমরা তাদের বেশি মূল্যায়ন করব। গতকাল সোমবার রাজধানীর তুরাগ এলাকার মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোস্তফা জামান বলেন, ‘তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন না করার কারণে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। আমাদের সে থেকে শিক্ষা নিতে হবে।’ কিছু রাজনৈতিক দল অপপ্রচার চালিয়ে বিএনপিকে বদনাম করতে চায়। আপনারা সজাগ থাকবেন, যাতে এই ধরনের বিভ্রান্তিকর কথা সাধারণ মানুষের মধ্যে না ছড়াতে পারে।’