বোয়ালমারীতে দেশ রূপান্তর পাঠক ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ

ফরিদপুরের বোয়ালমারীতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পাঠক ফোরামের আয়োজনে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে উপজেলার রেলস্টেশন এলাকা, উপজেলা পরিষদের সামনে, ছোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনসহ পৌর এলাকার বিভিন্ন পুকুরপাড় এবং রাস্তার ধারে এসব গাছ রোপণ করা হয়। এ সময় অর্ধশতাধিক আমড়া, চালতা, লিচু, মেহেগনি গাছের চারা রোপণ করা হয়।

'সকল কাজে বারো মাস, বর্ষাকালে লাগাই গাছ'-এ প্রতিপাদ্যকে সামনে রেখে এসব গাছ রোপণ করা হয় এবং নিয়মিত পরিচর্যা ও রক্ষণারেক্ষণ করার ওপর জোর দেওয়া হয়।

গাছের চারা রোপণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং দেশ রূপান্তর পত্রিকার বোয়ালমারী উপজেলা পাঠক ফোরামের সভাপতি সুমন রাফি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেশ রূপান্তর পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার, বিশিষ্ট ব্যবসায়ী পরিতোষ কর্মকার, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হক, সাবেক এনজিও কর্মী পঞ্চানন মণ্ডল প্রমুখ।