বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সমাজসেবা বিভাগের উদ্যোগে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের ৫০ হাজার টাকা করে মোট ৫০০ রোগীকে আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে। গতকাল মঙ্গলবার বিএমইউর সমাজসেবা অফিস আয়োজিত এক অনুষ্ঠানে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ ১০০ রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। বাকি চারশ রোগীকেও এই আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে বিএমইউ প্রশাসন।