বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ‘জুলাই স্মরণ’

দেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ঢাকার অস্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫, জুলাই স্মরণ’ আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীরা ও অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ভিডিও ক্লিপ প্রদর্শনী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণা দত্ত এবং ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হাসিবুল ইসলাম কর্র্তৃক জুলাই, ২০২৪-এর অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জুলাই স্মরণ, জুলাই গণঅভ্যুত্থান ও ঔঁষু ডড়সবহ’ং উধু উপলক্ষে পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অন্বেষণা বণিক বক্তব্য দেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত শিক্ষার্থীসহ সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি দেশের মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান, বিভিন্ন দেশে বিভিন্ন সময় সংঘটিত গণঅভ্যুত্থান ও বিপ্লব সম্পর্কে তার বক্তব্যে উল্লেখ-পূর্বক বিশ্বব্যাপী জুলাই গণঅভ্যুত্থান শ্রদ্ধাভরে স্মরণ করা হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশ-বিদেশে মেরিটাইম-সংশ্লিষ্ট একজন দক্ষ পেশাজীবী হিসেবে নিজেকে তৈরি করা, তথ্যপ্রযুক্তির এই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), স্মার্ট টেকনোলজি, ওয়েবপেজ ডিজাইন, চ্যাটজিপিটি, গ্রাফিকস ডিজাইন, রোবোটিকস, ড্রোন, মেরিটাইম সেক্টরে এসব প্রযুক্তির ব্যবহার প্রভৃতি বিষয়ে নিজেকে দক্ষ করে গড়ে ওঠার জন্য উদাত্ত আহ্বান জানান। পরিশেষে দোয়া ও মোনাজাত এবং গ্রুপ ফটোগ্রাফির মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। বিজ্ঞপ্তি