বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘স্পষ্ট ষড়যন্ত্র চলছে। যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটানো যায় তাহলে নিশ্চয় কোনো না কোনো কর্ণারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। তবু আমরা আশাবাদী প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট তারা করেছেন সেগুলো বাস্তবায়ন করা হবে।’
গতকাল মঙ্গলবার সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পেশাজীবীদের সম্মেলনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ এ কথা বলেন।
ডা. জাহিদ বলেন, ‘গতকাল (সোমবার) জাতীয় স্থায়ী কমিটির পক্ষ ১থেকে সংবাদ সম্মেলনে মহাসচিব স্পষ্টভাবে বলেছেন, ঘটনা বা দুর্ঘটনা হোক (মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যার ঘটনা), কোনো অন্যায়কে ছোট করে দেখা যাবে না। কোনো ঘটনার রাজনীতিকীকরণ ঠিক না। অন্যায়কে অন্যায়ই মনে করতে হবে।
সে সময় বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান, ডক্টরস অ্যাসোসিয়েশনের রফিকুল আলম লাবু, নজরুল ইসলাম, সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম, সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।