শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিব 

গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জে তার কবর জিয়ারত করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ।

তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে বুধবার (১৬ জুলাই) শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।