বিরামপুর

মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দিনাজপুর জেলার বিরামপুরে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ডিস্ট্রিক্ট প্রিন্স (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। ১৬ জুলাই (বুধবার) সকাল ৯টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রিন্স ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সকালে বাড়ি থেকে মাঠে কাজ করতে যাচ্ছিলেন প্রিন্স। বাড়ির অদূরে বিকট শব্দে বজ্রপাত হলে মাথা এবং পেটে প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।