গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিলেন দলটির নেতাকর্মীরা। তবে পরে তা প্রত্যাহার করেছেন নেতাকর্মীরা। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কর্মসূচি করেন নেতাকর্মীরা।
এর আগে বুধবার বিকেল ৫টার দিকে এনসিপির সমর্থকরা শাহবাগে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।