গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলা এবং মঞ্চ ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্লকেড কর্মসূচি পালন করেছে বগুড়ার এনসিপির নেতাকর্মীরা।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া শহরের বনানী ঢাকা-বগুড়া মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলা এবং মঞ্চ ভাঙচুরের প্রতিবাদে শহরের বনানী ঢাকা-বগুড়া মহাসড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। এ সময় পথে চলাচলকারী বিভিন্ন ধরনের যানবাহনগুলো ফিরিয়ে দেয়া হয়।
কর্মসূচিতে এনসিপি বগুড়া জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহিত তাকি, জেলা সদস্য সোহেল আহমেদ লিটিন, শওকত ইমরান, ইজাজ আল ওয়াসী জ্বীম, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বগুড়া জেলা শাখার আহবায়ক শাহরিয়ার জুহিন, সদস্য সচিব সৈকত আলীসহ আরও অনেকে।
এনসিপি বগুড়া জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহিত তাকি জানান, গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলা এবং মঞ্চ ভাঙচুর করেছে স্বৈরাচার শেখ হাসিনার কুলাঙ্গার নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। তাদের জানিয়ে দিতে চাই, এনসিপির নেতাকর্মীরা এদেশের খুনি হাসিনার সকল পেতাত্মাকে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে।