আসন্ন ১৮ জুলাই আজ শুক্রবার ‘ফ্রি ইন্টারনেট ডে’ হিসেবে উদ্যাপন করবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এই উপলক্ষে দেশের সব মোবাইল ফোন ব্যবহারকারীকে ১ জিবি করে ফ্রি ইন্টারনেট ডেটা দেওয়া হবে, যা ব্যবহার করা যাবে পরবর্তী পাঁচ দিন পর্যন্ত।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ইতোমধ্যে সব মোবাইল অপারেটরকে নির্দেশ দিয়েছে।
গতকাল বুধবার বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৮ জুলাই ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদ্যাপন, জনগণের প্রত্যাশা পূরণ এবং জনস্বার্থের কথা বিবেচনায় রেখে মোবাইল গ্রাহকদের জন্য ফ্রি ডেটা সুবিধা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের এক জিবি ফ্রি ডেটা সরবরাহের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে সক্রিয় থাকা প্রতিটি গ্রাহক এই সুবিধা পাবেন এবং তা পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
যেভাবে পাবেন ১ জিবি ডেটা
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সব মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি *121*1807#, রবি *4*1807#, বাংলালিংক *121*1807 এবং টেলিটক *111*1807# নম্বরে।