জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় শোক মিছিল করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১১টায় জেলা বিএনপির উদ্যোগে শহরের নবাব বাড়ি সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আসগর তালুকদার হেনা, মাহবুবুর রহমান হারেজ, জেলা বিএনপির সহ সভাপতিন আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, হামিদুল হক চৌধুরী হিরু, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম।
এ ছাড়া কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুক্রবার বাদ জুম্মা বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা বিএনপির আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।