জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ জুলাই) জেলা ও মহানগরের মসজিদে-মসজিদে বিশেষ এ কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচির আহ্বান জানিয়েছিল ওলামা দল। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ অন্যান্য মসজিদে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এর আগে গত বুধবার (১৬ জুলাই) শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। ওইদিনও গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বাদ জোহর দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজন করেছিল ইসলামিক ফাউন্ডেশন।