গোপালগঞ্জে এনসিপির সমাবেশ পরবর্তী হামলা ও সহিংসতার জেরে জারি করা কারফিউর সময় আবারও বাড়ানো হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) জেলা প্রশাসনের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, চলমান কারফিউ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে, বৃহস্পতিবার কারফিউর সময় বাড়িয়ে শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত করা হয়েছিল। পরে দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকলেও, ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা চলমান রাখার কথা বলা হয়। তবে শুক্রবার সন্ধ্যা থেকে নতুন করে কারফিউর সময় নির্ধারণ করা হলো।
উল্লেখ্য, গত বুধবার এনসিপির সমাবেশ শেষে নেতাদের গাড়িবহরে হামলার পর গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন প্রথমে ১৪৪ ধারা জারি করে। এরপর জেলাটিতে প্রথমে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে কারফিউর সময় বাড়ানো হচ্ছে।