৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ২০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৪১ হাজার ২৫ প্রার্থী আবেদন করেন। পরীক্ষায় প্রতিটি শূন্য পদের বিপরীতে প্রায় ১৪টি আবেদন জমা পড়েছে। এই বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল আগামী ২১ জুলাই প্রকাশ করা হবে। ২১ জুলাই ফল প্রকাশের পর দ্রুত মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছে পিএসসি। মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।