বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের ধুনটমোড়ে মা-মনি হোটেলের বিপরীতে খাদ্যগুদামসংলগ্ন এলাকাটি ছিল ময়লার ভাগাড়। এ স্থানকে পরিচ্ছন্ন করতে উদ্যোগ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’। তাদের এ কার্যক্রমে সহায়তা প্রদান করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আশিক খান, ময়লা অপসারণের জন্য ট্রাক সরবরাহ করে।
গতকাল শুক্রবার দুপুরে বিডি ক্লিন শেরপুর উপজেলা শাখার ২৫ জন স্বেচ্ছাসেবক এক ঘণ্টার কর্মযজ্ঞের মাধ্যমে স্থানটি পরিষ্কার করে তাদের কার্যক্রম শুরু করেন। কার্যক্রমে নেতৃত্ব দেন বিডি ক্লিন বগুড়া জেলার সমন্বয়ক মোহাম্মদ রাকিব, শেরপুর উপজেলার সমন্বয়ক মো. আব্দুল হান্নান, উপসমন্বয়ক তৌহিদ রানা, সহকারী সমন্বয়ক মাহমুদুল হাসান মুজাহিদ ও মামুনুর রশীদ এবং আইটি ও মিডিয়া দায়িত্বে ছিলেন এনামুল হক। পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী শফিকুল ইসলাম শিরু, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন সনি, শেরপুর শহিদিয়া আলিয়া মাদ্রাসার ইংরেজি প্রভাষক আব্দুর রাজ্জাক, শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসের সহকারী জাহিদ হাসান, এডুকেয়ার স্কুলের পরিচালক সুমন আরোবি এবং সাংবাদিক জাহিদ হাসান।
স্থানীয় সুধীজন, শিক্ষার্থী ও তরুণরা এ অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।