কক্সবাজারে এনসিপির সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দিন পাটোয়ারীর কক্সবাজারের সমাবেশে কুরুচিপূর্ণ বক্তব্য রাখায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা।