গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। আজ রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কারুজ্জামান এ আদেশ দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত ৮টার পর থেকে গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা ও কারফিউ বলবৎ থাকবে না। সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনাপূর্বক পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। এ ছাড়া অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে।