চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় যাত্রীবাহী একটি বাসে (চট্টমেট্রো জ- ১১-১১০৯) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। তবে ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, বাসের চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বক্তব্য সন্দেহজনক বলে মনে হচ্ছে। যাত্রীদের সাথেও কথা বলেছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এদিকে ফায়ার সার্ভিস জানায়, নন্দনকানন ফায়ার স্টেশন ৬টা ৪৫ মিনিটে খবর পেয়ে ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নির্বাপণ করে।