কর্মীদের বাড়ি উপহার দিলেন ‘আলিয়া’

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট শুধু পর্দার নয়, বাস্তবজীবনেও এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার নিজের গাড়িচালক এবং এক গৃহকর্মীকে বাড়ি কেনার জন্য ৫০ লাখ রুপি করে ১ কোটি রুপি আর্থিক সহযোগিতা করেছেন, যা সত্যি অনন্য ঘটনা। যদিও আলিয়ার জীবনে এটা নতুন কোনো ঘটনা নয়। এর ২০১৯ সালেও নাকি সুনীল ও অমোল নামের দুই কর্মীকে আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন তিনি। এবার একেবারে মাথা গোঁজার ঠাঁই করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এ অভিনেত্রী। আলিয়া ভাটের আয়ের উৎস অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থা, রিলায়েন্সের সঙ্গে যৌথভাবে পরিচালিত শিশুদের পোশাক ব্র্যান্ড এবং একাধিক রিয়েল এস্টেট বিনিয়োগ। এ অভিনেত্রীর উত্থান রূপকথাকেও হার মানিয়েছে। আলিয়া তার মা সোনি রাজদান ও দিদি শাহিন ভাটকেও ইতিমধ্যে ফ্ল্যাট উপহার দিয়েছেন। অন্যদিকে রণবীরের সঙ্গে যৌথভাবে ‘কাপুর ম্যানশন’ তৈরি করতে প্রায় ২০০ কোটি রুপি বিনিয়োগ করেছেন আলিয়া ভাট।