নতুন মামলায় আনিসুল-সালমান-সুমনসহ গ্রেপ্তার অনেকে

ঢাকার মোহাম্মদপুর থানার একাধিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন, আতিকুল ইসলাম ও আ ক ম সারেয়ার বাদশাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

এছাড়া, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সোমবার (২১ জুলাই) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ এ আবেদন করে। 

শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।