বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাযর ভিত্তিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহাকে আটক করেছে পুলিশ।

গতকাল রবিবার রাত ৮টার দিকে মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, তাপস সাহার বিরুদ্ধে একটি বৈষম্যবিরোধী মামলা রয়েছে। মামলার পরিপ্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাপস সাহাকে আজ সোমবার আদালতে পাঠানো হবে।