নোয়াখালীতে এনসিপির জুলাই পদযাত্রা কাল

নোয়াখালীতে আগামীকাল মঙ্গলবার (২২) সকাল ১১টায় এনসিপির জুলাই পদযাত্রা। এ উপলক্ষ্যে নোয়াখালী সুপার মার্কেট প্রাঙ্গনে সমাবেশের আয়োজন করেছে এনসিপি।

পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম সদস্য সচির তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর আহবায়ক আরিফুল ইসলাম জানান, এনসিপির পদযাত্রা সুষ্ঠু ও সুন্দরভাবে সফল করতে নোয়াখালীতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এনসিপির পদযাত্রাকে ঘিরে  জেলা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সকল প্রকার নাশকতা এড়াতে অতিরিক্তি পুলিশ পোতায়েন করা হবে।