মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নিরবতা পালন বাংলাদেশ-নেপালের ফুটবলারদের

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ও আহতের ঘটনায় শোকাহত পুরো দেশ। আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এদিকে নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সন্ধ্যা ৭ টায় কিংস অ্যারেনায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেপাল। ম্যাচের আগে বিমান দুর্ঘটনায় নিহতদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।

এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই শিরোপা জিতবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল।