আইএসপিআর

৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

হস্তান্তরকৃত মরদেহগুলোর পরিচয় হলো—

১. ফাতেমা আক্তার (৯), পিতা: গনি শেখ; জেলা: বাগেরহাট
২. সামিউল করিম (৯); জেলা: বরিশাল
৩. রজনী ইসলাম (৩৭); জেলা: কুষ্টিয়া
৪. মেহনাজ আফরিন হুরায়রা (৯); জেলা: টাঙ্গাইল
৫. শারিয়া আক্তার (১৩), পিতা: রফিক মোল্লাহ; জেলা: ঢাকা
৬. নুসরাত জাহান আনিকা (১০); জেলা: ঢাকা
৭. সাদ সালাউদ্দিন (৯), পিতা: মুকুল সালাউদ্দিন; জেলা: ঢাকা
৮. সায়মা আক্তার (৯), পিতা: শাহ আলম; জেলা: গাজীপুর

এ ছাড়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ এখনো মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার সকালে সাড়ে ৮টা পর্যন্ত এ দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

সূত্র: আইএসপিআর