আবার টস হারলেন লিটন, বাংলাদেশ আগে ব্যাটিংয়ে

মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার শোক নিয়েই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচে টসে হেরে গেছেন লিটন দাস। পাকিস্তান অধিনায়ক সালমান আগা সিদ্ধান্ত নিয়েছেন আগে বোলিং করার। বাংলাদেশ একাদশে তাসকিন আহমেদের জায়গায় ফিরেছেন শরিফুল ইসলাম।

এছাড়া তানজিদ হাসান তামিমের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নাঈম শেখ। পাকিস্তান একাদশেও এসেছে একটি পরিবর্তন। আবরার আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন আহমেদ দানিয়াল। গত ম্যাচে সালমান মির্জার পর আজ আন্তর্জাতিক অভিষেক হচ্ছে এ ডানহাতি পেসারের।

টস করছেন লিটন ও সালমান। ছবি: মোশারফ হোসেন

বাংলাদেশ একাদশ

পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক, উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ

ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হাসান নাওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল ।