মিরপুরে শোকের আবহ, ১ মিনিটের নীরবতা, জাতীয় সংগীত বাজেনি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে, দেখুন ছবিতে

উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের নির্মম ঘটনায় আজ দেশজুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। এর মধ্যেই মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হয়েছে পাকিস্তানের। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিতেও নেমে এসেছে শোকের ছায়া।

ডাগআউটে থাকা পাকিস্তান দলের সদস্যরা। ছবি: দেশ রূপান্তর

ম্যাচের আগে অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘আমরা ভারাক্রান্ত মন নিয়ে খেলছি। যেহেতু আমি একজন বাবা তাই আমি কষ্টটা বুঝতে পারি। আমরা শুধু তাদের জন্য প্রার্থনা করতে পারি।’

মিরপুর স্টেডিয়ামে বিসিবির কর্তারা। ছবি: দেশ রূপান্তর

স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকরা। ছবি: দেশ রূপান্তর