পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির শোক

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ প্রকাশ করে সমবেদনা জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি। এ ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহতায়ালার কাছে দোয়া প্রার্থনা করছে। বিজ্ঞপ্তি