২১ জুলাই মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া হৃদয়বিদারক দুর্ঘটনায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পক্ষ থেকে এই মর্মান্তিক ঘটনার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এই নীরবতা পালন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর এ এস এম সিরাজুল হক, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
নিহত নিষ্পাপ শিশু, সম্মানিত শিক্ষক এবং বীর বিমান চালকের আত্মার শান্তি কামনা করা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এই দিন বিকেলে ২৬ জন শিক্ষার্থী রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে হসপিটালে।