মোহাম্মদপুরে ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে চিহ্নিত ছিনতাই চক্র ‘তরুণ গ্যাং’-এর প্রধান তরুণ মিয়াসহ (২৩) চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তার অন্যরা হলেন ইমরান হোসেন ফয়সাল (২০), মো. সোহরাওয়ার্দী (২৫) ও মো. মামুন মিয়া (২৭)। গত মঙ্গলবার মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গতকাল বুধবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।