বৃষ্টিভেজা মাঠে শৈশবে ফিরে গিয়েছিলেন মিরাজ-শামীমরা

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষ হতেই নেমে এলো ঝুম বৃষ্টি। সিরিজ আগেই নিশ্চিত হয়ে গেছে, তাই শেষ ম্যাচে পরাজয়েও টাইগারদের আনন্দ কমেনি। বরং বৃষ্টি এসে সেই আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ক্রিকেটাররা যেন এদিন ফিরে গিয়েছিলেন শৈশবে।খেলা শেষে ট্রফি নিয়ে টাইগারদের বৃষ্টিভেজা আনন্দ। মিরাজ একটা ভিডিও শেয়ার করে লিখেন ‘শৈশবে ফিরে গিয়েছিলাম’।

বৃষ্টির মাঝে সিরিজ জয়ের শিরোপা উদযাপন।

ছাতার নিচে দাঁড়িয়েই টাইগার অধিনায়ক লিটন দাসের হাতে শিরোপা তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঝুম বৃষ্টিতে ছাতার নিচে দাঁড়িয়ে টাইগারদের ফটোসেশন।

বৃষ্টি এসে যেন সিরিজ জয়ের আনন্দ বাড়িয়ে দিয়েছিল বহুগুণ।