শ্রীপুরে বিএনপি নেতার বাবার মৃত্যুতে মহাসচিবের শোক

গাজীপুরের শ্রীপুরে সদ্য ঘোষিত বিএনপির কমিটির পৌর বিএনপির সদস্যসচিব ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর বাবা লিয়াকত আলী বেপারী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর হয়। বার্ধক্যজনিত নানা রোগ ব্যধিতে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার (২৫ জুলাই) বাদ আসর মরহুমের শহরের পৌরসভার চন্নাপাড়া গ্রামের বেপারী বাড়ি বায়তুন নুর জামে মসজিদে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপি নেতার বাবার মৃত্যুতে এক চিঠিতে শোক জানিয়েছেন জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু, শাহ রিয়াজুল হান্নান ও চৌধুরী ইশরাফ আহমেদ সিদ্দিকী, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মোতালেব ও সদস্যসচিব খায়রুল কবির মন্ডল আজাদসহ সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।