কুয়াকাটা সমুদ্র রক্ষার দাবিতে মানববন্ধন

‘কুয়াকাটা বাঁচাও , পর্যটন বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকত সড়কে এই কর্মসূচি পালিত হয়।

IMG-20250726-WA0046

এসময় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারন সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাইনুল ইসলাম মান্নান ও কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মীরা। মানববন্ধনে পৌর বিএনপি, জামায়াত ও প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের শত শত মানুষ ভিন্ন ভিন্ন ব্যানার নিয়ে অংশগ্রহণ।

বক্তারা বলেন, অব্যাহত ভাঙ্গনে সৈকতের সৌন্দর্য ও পরিবেশ ধ্বংস হওয়ার ফলে পর্যটকদের আগ্রহ কমে যাচ্ছে। যা কুয়াকাটার পর্যটন শিল্পের জন্য বড় হুমকি। তাই দ্রুত সময়ের সৈকতের সৌন্দর্য রক্ষার্থে ভাঙ্গন রোধে স্থায়ী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।