মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ঠাকুরগাঁও সেক্টর এবং বিজিবি পরিচালিত স্কুল ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিজিবির একটি প্রতিনিধিদল নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামের মাহেরীন চৌধুরীর পারিবারিক কবরস্থানে গিয়ে তার সমাধিতে পুস্পমাল্য অর্পণ করেন। এ সময় তারা তার আত্মাতার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করেন এবং প্রার্থনা অংশ নেন।
বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী বলেন, মাহেরিন ম্যাম তিনি ৮০% দগ্ধ হাওয়ার পরেও তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন তার শিক্ষার্থীদের প্রাণে বাঁচাতে। তার এই মহান আত্মত্যাগ, মানবিকতা তার সাহসিকতা পুরো জাতিকে অনুপ্রাণিত করেছে। এই হৃদয়বিদারক ঘটনার জন্য বিজিপি পরিবারও অনুতপ্ত। বিবেকের ডাকে সাড়া দিয়ে বিজিপি পরিচালিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আমরা বিজিবি সদস্যরা এখানে উপস্থিত হয়ে এই মহান মহিষী নারীর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করতে পেরে নিজেদের গর্বিত মনে করছি।
শিক্ষার্থীদের মধ্যে ঠাকুরগাঁও বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাইফ বলেন, আমাদের বাবা মায়েরা যে ভরসায় আমাদের স্কুল বা কলেজে পাঠিয়ে নিশ্চিন্ত থাকেন সেই ভরসার জায়গাটা মাহেরীন ম্যাম আরও শতগুণ বাড়িয়ে দিয়েছেন। তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে স্কুলে শিক্ষকরা অভিভাবকের দায়িত্ব পালন করেন।
রংপুর বর্ডার গার্ড স্কুলের শিক্ষার্থী আসিফ বলেন, মাহেরিন ম্যাম আমাদের অনুপ্রেরণা। তার মতো শিক্ষকদের কারণেই সমাজে এখনও একটা মূল্যবোধ টিকে আছে। বাবা মায়ের পরে যে শিক্ষকের অবস্থান মাহেরিন ম্যাম এই কথাটি আবারও প্রমাণ করলেন। তিনি দেখিয়ে দিয়েছেন বাবা মায়ের পরে শিক্ষকরাও কিভাবে তাদের বাচ্চাদের রা করার জন্য জীবন দিতে পারে।