ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগেই স্বীকৃতি দেবে না ইতালি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শনিবার বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আগেই তাকে স্বীকৃতি দেওয়া উল্টো ফল বয়ে আনতে পারে।

ইতালির দৈনিক পত্রিকা লা রেপুবলিকা-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেলোনি বলেন, ‘আমি ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে, তবে তার গঠনের আগেই স্বীকৃতি দেওয়ার পক্ষে নই।’

তিনি আরও বলেন, যদি কাগজে এমন কিছু স্বীকৃতি দেওয়া হয় যা বাস্তবে এখনও নেই, তাহলে সমস্যাটিকে সমাধান হয়েছে বলে মনে হতে পারে, অথচ সেটি বাস্তবে সমাধান হয়নি।

ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে চলমান গাজা যুদ্ধের প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ পরিষদে ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

শুক্রবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি তখনই ঘটতে পারে, যখন নতুন ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েলকেও স্বীকৃতি দেবে।

এদিকে জার্মান সরকারের একজন মুখপাত্র শুক্রবার বলেন, বার্লিন অদূর ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা করছে না। তিনি বলেন, এখন তাদের অগ্রাধিকার হচ্ছে বহুদিন ধরে প্রতীক্ষিত দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান অর্জনের দিকে অগ্রসর হওয়া।