চুয়াডাঙ্গার জীবননগরে দিনে-দুপুরে মনিরুল ইসলাম ফেলা (৫০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মাধবপুরে এ ঘটনা ঘটে।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে এসেছি।
স্থানীয় ইউপি সদস্য বলেন, মাস তিন চারেক আগে উপজেলার বালিহুদা থেকে এসে আমাদের হাসাদাহ ইউনিয়নের মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জমি কিনে বাড়ি করে বসবাস করে আসছিলেন মনিরুল। তিনি কৃষি কাজ, কখনও কলার ব্যবসাসহ দিনমজুরের কাজ করতেন।
তিনি আরও বলেন, হঠাৎ শনিবার দুপুরে শুনতে পাই কেউ তার বাড়িতে ঢুকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কারা এবং কি জন্য এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।