বাংলাদেশ মুসলিম কাউন্সিলের যাত্রা শুরু

বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো আধ্যাত্মিক, সেবামূলক ও কল্যাণধর্মী সংগঠন বাংলাদেশ মুসলিম কাউন্সিলের পথচলা। দেশ-বিদেশের খ্যাতিমানদের উপস্থিতিতে ৩১৩ জন বাংলাদেশি আলেমের জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও কমিটি ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ মুসলিম কাউন্সিলের আত্মপ্রকাশ হলো। গতকাল শনিবার নয়াপল্টনের পলওয়েল ভবন জোনাকী কনভেনশন হল মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত কনফারেন্স প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। কনফারেন্সে জেলা প্রতিনিধিসহ দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা, মসজিদের খতিব, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক ও ওয়ায়েজসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেন, জুলাই বিপ্লব ওলামায়ে কেরামের সামনে একটি অবারিত সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়ে যায়।

অনুষ্ঠানে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে সভাপতি, মাওলানা আহমদ আলীকে সিনিয়র সহ-সভাপতি ও মুফতি লুত্ফুর রহমান ফরায়েজীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মুসলিম কাউন্সিলের ২২৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।