ফ্রান্সে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্সের ফ্রান্স শাখায় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ উসামা ছয় মাস মেয়াদি ১৭ সদস্যের এই আহ্বায়ক কমিটির ঘোষণা দেন।

নবঘোষিত কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ফরাসি নাগরিক ও ব্যাংকিং পেশাজীবী চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তরুণ রাজনীতিক মো. শাহপরান আহম্মেদ শাকিল।

যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ফরমান উল্লাহ ও মনোয়ার হোসাইন। মূখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন এস এম মাসরুখ উদ্দীন।

আঞ্চলিক সংগঠক হিসেবে মনোনয়ন পেয়েছেন গবেষক ইশতিয়াক আকিব এবং আলাউদ্দিন আল মামুন। কার্যনির্বাহী সচিব হিসেবে দায়িত্বে আছেন মুকুট আ. কাইয়ুম এবং অর্থ সচিবের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল কাইয়ুম।

কমিউনিকেশন বিভাগে, যোগাযোগ সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন তরুণ নারী নেত্রী রাবেয়া বসরী রাইসা এবং প্রচার সমন্বয়কারীর দায়িত্বে আছেন মোহাম্মদ সাফওয়াত হোসেন (রাব্বী রাজ)।

নির্বাহী সদস্য পদে অন্তর্ভুক্ত হয়েছেন হোসাইন রেজওয়ান, মো. সাকিব হোসেন, মারুফ আহমেদ, মো. মাজহারুল হক, রাকিব হোসাইন এবং আফজাল হোসেন আলভী।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের শুরুতে আত্মপ্রকাশকারী এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্রীয় পুনর্গঠনের কাজে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে কাজ করছে।

দলটির ভাষ্য, ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’ একটি স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্রের আলোকে পরিচালিত হবে এবং দেশ ও আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে কার্যক্রম পরিচালনা করবে। এর মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশের গঠনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের ভোটাধিকার প্রতিষ্ঠায় কাজ করা।