কুড়িগ্রামের নাগেশ্বরীতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়েছে মাদক কারবারি।
রবিবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভিতর বন্দ ডিগ্রি কলেজের সামনে থেকে ১০ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীন ২২ বীরের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই মাদকদ্রব্য উদ্ধার করে।
কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আগামীতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।