"RAJWF" এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন 

বাংলাদেশের সাবেক সশস্ত্র বাহিনীর জুনিয়র কমিশনড অফিসারদের কল্যাণে গঠিত সংগঠন "Retired Armed Forces Junior Commissioned Officers' Welfare Foundation (RAJWF)"-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর বুফেট প্যালেস এন্ড পার্টি সেন্টার, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সম্মানিত আহ্বায়ক সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) কাজী শফিউল বাশার, ইবি-এর সভাপতিত্বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত RAJWF-এর সকল সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাওয়া'র সম্মানিত চেয়ারম্যান, কর্ণেল মো. আব্দুল হক, পিএসসি, (অব:)। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে সশস্ত্র বাহিনীর বেশকজন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

RAJWF-এর সম্মানিত সভাপতি উদ্বোধনী অনুষ্ঠানে তার স্বাগত বক্তব্যে উপস্থিত সকল সম্মানিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন ও সাবেক জেসিওদের ঐক্য, কল্যাণ ও আত্মমর্যদার নতুন প্রতীক উন্মোচনে উপস্থিত সকলকে স্বাগতম জানিয়ে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন, এবং সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো অবসরপ্রাপ্ত জুনিয়র কমিশন্ড অফিসারদের সার্বিক কল্যাণ, সামাজিক নিরাপত্তা এবং সম্মানজনক অবস্থান নিশ্চিত করা।

সংগঠনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন কালে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সম্মানিত সভাপতি শফিউল বাশার বক্তব্য শেষে বলেন, একতা, সেবা ও সম্মান - এই তিন মূলনীতিতে আমরা একসাথে গড়ে তুলবো একটি শক্তিশালী ফাউন্ডেশন।