কেন্দ্রীয় খেলাঘর আসরের উদ্যোগে রবীন্দ্রনাথ, নজরুল ও সুকান্তের জয়ন্তী উদযাপন করা হয়েছে গান, কবিতা, নৃত্য ও আলোচনার মধ্য দিয়ে।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর নিউ ইস্কাটনে খেলাঘরের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্না।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও শিশুসাহিত্যিক, আরব-বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান কায়জার এ চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায়।
আলোচনায় অংশ নেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, সাধারণ সম্পাদক প্রণয় সাহা, সদস্য প্রকৌশলী অমল নাগ ও ড. শাহাদাৎ হোসেন নিপু।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য অনিকেত আচার্য্য ও গোবিন্দ বাগচী। আরও অংশ নেন সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুনীল সরকার মিন্টু, সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর সাহা, অশোকেশ রায় ও নসরু কামাল খান, সদস্য সামিনা জাহান, অরফিয়াস চৌধুরী, জাহাঙ্গীর আদেল প্রমুখ।
অনুষ্ঠানের শেষ অংশে শিল্পী সাহার পরিচালনায় শিশু-কিশোর, অভিভাবক ও খেলাঘরের সংগঠকরা পরিবেশন করেন কবিতা, গান ও নৃত্যানুষ্ঠান।