বদলে যাচ্ছেন আলিয়া ভাট

মা হওয়ার পর নিজেকে অনেকখানি বদলে ফেলেছেন বলিউডের এই সময়ের আলোচিত ও চাহিদাসম্পন্ন অভিনেত্রী আলিয়া ভাট। সেই পরিবর্তন দেখে বিস্মিত তার বাবা মহেশ ভাট, স্বামী রণবীরসহ পরিবারের সব সদস্য।  আলিয়ার বাবা চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট মেয়েকে স্ব-নির্মিত অভিনেত্রী হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আলিয়া ঝুঁকি নিতে ভয় পান না। মা হওয়ার পর তার মধ্যে অন্যরকম একটা ম্যাচিউরিটি এসেছে।'  

দ্য হিমাংশু মেহতার শোতে হাজির মহেশ ভাট তার মেয়ে আলিয়া সম্পর্কে বলেন, ‘আমি আলিয়াকে আমি বলিউডে আনিনি। তাকে এই জগতে নিয়ে এসেছেন করণ জোহর। অভিনয়ের প্রতি তার এত আগ্রহ আছে জানতাম না। আলিয়া নিজেই অডিশন দিয়েছিল এবং তারা যখন ওকে পছন্দ করেছিল তখন আমিও হতবাক হয়ে গিয়েছিলাম। আমি ওর মধ্যে অভিনয়ের গুণ কখনও দেখিনি। তবে আজ আমি খুব খুশি যে ও একাই এতকিছু অর্জন করতে সক্ষম হয়েছে।’

আলিয়ার এই রদবদল দেখে অবাক হয়েছেন তার স্বামী রণবীর কাপুরও। মহেশ ভাট বলেন, 'রণবীর একবার বলেছিলেন, ‘আলিয়া ভিন্ন মাটির তৈরি। তিনি নতুন কিছু করার জন্য সবসময় ক্ষুধার্ত। আমি যতটুকু পারি ততটুকুই করি, তবে ও খুবই ভালো কাজ করে।’

উল্লেখ্য, ২০১২ সালে 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' ছবি দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখার পর ক্রমাগত নিজেই নিজেকে প্রমাণ করে চলেছেন আলিয়া ভাট। ১৩ বছরের ফিল্মি ক্যারিয়ারে 'উড়তা পাঞ্জাব', 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি', 'রাজি'র মতো ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি।