আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

বিরামপুরে সীমান্তে বহিরাগত বাইকারদের ফিটনেস তল্লাশির তাগিদ

বিরামপুরে মাদক প্রতিরোধ সীমান্তে বহিরাগত বাইকারদের ফিটনেস তল্লাশির তাগিদসহ উপজেলায় শিক্ষার মান উন্নয়ন, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধ, কিশোর গাং প্রতিরোধ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার বেলা ১২টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় জুলাই বিপ্লবের সকল শহীদ ও মাইলস্টোনে বিমান বিধ্বসে অগ্নিকাণ্ডে শহীদ ও আহতদের সম্মানে বিশেষ দোয়া হয়।

সভায় বক্তব্য রাখেন থানার ওসি মমতাজুল হক, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর বাদশা ও আবুল কালাম, বিরামপুর প্রেস ক্লাব কলেজ বাজারের সভাপতি মোরশেদ মানিক, কলাবাগানের আহ্বায়ক শাহ আলম মন্ডল, উপজেলা স্বাস্থ্য দপ্তরের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, উপজেলা সমাজ সেবা অফিসার আবদুল আউয়াল।

এ ছাড়া উপজেলা যুব বিষয়ক কর্মকর্তা এনামুল হক চৌধুরী, চাদপুর মাদরাসার অধ্যক্ষ আ ছ ম হুমায়ুন কবীর, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিজিবির ভাইগড় কোম্পানি কমান্ডার আনিছুর রহমান ও বিরামপুর বিশেষ ক্যাম্প কমান্ডার আজগর আলী, বিরামপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আ. আজিজ প্রমুখ।