সাবেক এমপি ইলিয়াসের নামে দুদকের মামলা

অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা-১৬ আসনের সাবেক এমপি মো. ইলিয়াস উদ্দিন মোল্লাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক মহাপরিচালক বলেন, জাতীয় গৃহায়ন কর্র্তৃপক্ষ ও গণপূর্ত অধিদপ্তরের কয়েক সাবেক প্রকৌশলীর যোগসাজশে মিরপুরের পল্লবীর ঝিলপাড় এলাকার সাত একর সরকারি জমি অবৈধভাবে দখলে করে ঘর তুলে ভাড়া দেন ইলিয়াস মোল্লা। তিনি গত ১৬ বছরে ভাড়া বাবদ ৩৭ কোটি ৪৪ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। দুদকের অনুসন্ধানে এ তথ্য উঠে আসার পরই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।