নারায়ণগ‌ঞ্জে আগুনে পুড়ে ছাই বসতঘর

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার ইসদাইর এলাকায় আগুনে পুড়ে গেছে ২০ বসতঘর। খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৮ জুলাই) রাত ১১টায় তারা মিয়ার টিনশেডের দ্বিতীয় তলার একটি বসতঘর থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা মিয়ার ভাড়াটিয়া বাসার বসত ঘরে হঠাৎ আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। 

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।