জাতিসংঘের মানবাধিকার পরিষদের স্পেশাল র্যাপোর্টিয়ার অন এক্সট্রা জুডিশিয়াল, সামারি অর অ্যারবিট্রেরি এক্সিকিউশন প্রতিনিধি দলের সঙ্গে আইজিপি বাহারুল আলমের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
বৈঠকে পুলিশের ফরেনসিক ল্যাব, ময়নাতদন্ত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
আলোচনাকালে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন প্রয়োগ করে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, ডিআইজি মো. কামরুল আহসান ও অতিরিক্ত ডিআইজি মো. আশিক সাঈদ।