আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ছুটি থাকবে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গত ২ জুলাই জারিকৃত প্রজ্ঞাপনমূলে সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করা হয়েছে।
এমতাবস্থায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট মঙ্গলবার সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে।