মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। দীর্ঘদিন ধরে গানের পাশাপাশি সিনেমা এবং ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেও সুনাম কুড়াচ্ছেন এই আবেদনময়ী তারকা। জেলো বলে পরিচিতি পাওয়া এই গায়িকা-নায়িকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দুদিন আগে। বিষয়টি নিয়ে ভীষণ বিব্রতবোধ করছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, কনসার্ট চলাকালীন তার স্কার্ট খুলে যায়। ২৪ ঘণ্টায় ভিডিওটির ভিউ দাঁড়িয়েছে সাড়ে ১১ মিলিয়ন।
অঘটনটি ঘটে গত ২৫ জুলাই পোল্যান্ডের ওয়ারশে কনসার্টে। বাহারি আলোয় ঝলমল ছিল মঞ্চে। মঞ্চে পারফর্ম করছিলেন সবার কাক্সিক্ষত মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। তার পরনে সোনালি রঙের সিকুইন বিকিন টপ আর স্কার্ট। তার সঙ্গে রয়েছে পুরো টিম। হাঁটতে হাঁটতে কথা বলছেন ৫৬ বছরের জেনিফার। তবে আকস্মিকভাবে মঞ্চে থাকাকালীন ঢিলে হয়ে যায় তার স্কার্ট এবং তা খুলে নিচে পড়ে যায়। দেখা যায় যে, এতে বেশ নার্ভাস হয়ে পড়েন জেনিফার লোপেজ।
কয়েক মুহূর্তের জন্য অপ্রস্তুত হলেও তাৎক্ষণিকভাবে নিজেকে সামলে নেন জেনিফার লোপেজ। মঞ্চে থাকা তার এক সঙ্গী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন। সাবলীলভাবে পুরো পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেন এই গায়িকা। এরপর হাসতে হাসতে তিনি বলেন, ‘আমি আনন্দিত আজ অন্তর্বাস পরেছি, সাধারণত অন্তর্বাস পরি না।’ যে ব্যক্তি স্কার্টটি পুনরায় পরিয়ে দেন, তাকে উদ্দেশ করে জেনিফার লোপেজ বলেন, ‘আপনি এটা রাখতে পারেন। আমি এটা ফেরত চাই না।’
এরপর জেনিফার লোপেজ বলেন, ‘আপনাদের সঙ্গে সত্যি কথা বলি, রাতে মাঝে মাঝে আমার মুড পরিবর্তন হয়। জানি না আপনার কেমন হয়। কখনো কখনো এটি আমার ভালো লাগে। অন্যদিনে আমি খানিকটা রোমান্টিক অনুভব করি। সম্ভবত গ্রীষ্মকালে বাইরে গরম থাকার কারণে আমি আজ একটু বেশি দুষ্টু বোধ করি।’