২,০০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ২০২৫-২৬ অর্থবছরে ২,০০০ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গুলশানের নগর ভবনে অনুষ্ঠিত ডিএনসিসির ৮ম করপোরেশন সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মোহাম্মদ এজাজ।

প্রশাসক জানান, আগে বছরে ৯০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হতো। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই উদ্যোগ পুনরায় চালু করা হচ্ছে। এখন থেকে ১ম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা মাসিক সর্বোচ্চ ২,০০০ টাকা বৃত্তি পাবেন। বিজ্ঞপ্তি