১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার

দেশের বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) পৃথক ৮টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস ক্যাডারের নিম্নবর্ণিত সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।