ইন্স্যুরেন্স কর্মকর্তার ছদ্মবেশে প্রতারণা দুজন গ্রেপ্তার

ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা সেজে অভিনব প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস ইউনিটের একটি চৌকস দল গত সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন তানভির হোসেন (৪২), পিতা-আবু হোসেন এবং তৌহিদুজ্জামান তুহিন (৩১), পিতা মো. আনোয়ার হোসেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আরও একাধিক ভুক্তভোগীর অভিযোগ সিআইডির কাছে এসেছে, যারা একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন।

মামলাটি বর্তমানে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস ইউনিটে তদন্তাধীন রয়েছে। প্রতারক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজ্ঞপ্তি